ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াটা বিশাল



 

ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াটা বিশাল


 ***ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াটা বিশাল। এখানে ঠিক কোন স্ট্রাটেজিটা কখন কাজ করবে তা একজন ডিজিটাল মার্কেটারকেও বেশ ভাবিয়ে তোলে। তাই আশানুরূপ ফলাফলের জন্য সঠিক স্ট্রাটেজি অবলম্বন কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

একজন সফল ডিজিটাল মার্কেটারকে তাই সময়োপযোগী বেশ কিছু হ্যাকস রপ্ত করতে হয়। এই ধারাবাহিক পর্বে থাকবে ডিজিটাল মার্কেটিং এর কিছু ইফেক্টিভ হ্যাকস এর আলোচনা। তো চলুন শুরু করা যাক!
Hack Number 01: Spy on Your Competitors
ডিজিটাল মার্কেটিং এ কোন স্ট্রাটেজিটা বর্তমানে ভালো কাজ করছে এবং কোন স্ট্রাটেজিটা করছে না এটা জানা বেশ জরুরী। কোনো প্রকার খরচ না করেও এই মার্কেট ইনফরমেশন সংগ্রহ করার একটি হ্যাক হচ্ছে আপনার সিমিলার ইন্ডাস্ট্রিতে যারা ভাল করছে তাদের উপর স্পাইং করা।
বিভিন্ন ভাবেই আপনি আপনার কম্পিটিটর দের উপর স্পাইং করতে পারেন। এখানে আমি দুইটি উপায় উল্ল্যেখ করবো।
1. Facebook Ad Library: ফেইসবুকে যত এড রান করা হয়, তার সবগুলো আপনি দেখতে পাবেন Facebook Ad Library (https://www.facebook.com/ads/library) তে গেলে। এড লাইব্রেরিতে গিয়ে আপনি আপনার কম্পিটিটর বা যে কোনো রোল মডেল কোম্পানির বিজনেস পেইজের নাম লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আপনি তাদের এই মূহুর্তের রানিং সকল এডস দেখতে পাবেন।
তাদের এডস এর অফার, টেক্সট, ছবি, প্রোডাক্ট, ইত্যাদি থেকে আপনি আপনার নিজের ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি খুব ভালোভাবে সাজাতে পারবেন।
2. 'Why am I seeing this ad' Option: আপনার নিউজফিডে আসা Sponsored এডস গুলোর বিস্তারিত দেখতে পাবেন এই হ্যাক থেকে। এজন্য ফেইসবুক স্ক্রল করার সময় লক্ষ্য রাখুন আপনার জন্য গুরুত্বপূর্ণ কোন Sponsored এডস আপনার সামনে আসছে কিনা। এমন কিছু আসলে এডের ঠিক ডানপাশে উপরের (...) টাতে ক্লিক করুন। তারপর Why am I seeing this ad অপশন সিলেক্ট করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন এই এডসটা আপনাকে কেন দেখানো হচ্ছে, টার্গেটিং অপশন কী, ইত্যাদি।
আর এভাবে আপনার কম্পিটিটর বা যে কোনো রোল মডেল কোম্পানির এডস থেকে আপনি বিনা খরচে তাদের টার্গেটিং ও অন্যান্য স্ট্রাটেজি বের করে তা আপনার ডিজিটাল মার্কেটিং এ এপ্লাই করতে পারবেন।
Collected (Md. Sahidul Islam)

No comments

Powered by Blogger.