অন্যান্য যোগাযোগ মাধ্যম গুলোর মতো লিংডিন পেশাজীবীদের জন্য তৈরি। বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল নেটওয়ার্ক। যেখানে প্রতিনিয়ত কাজের সুযোগ সৃষ্টি হয়।ফেইসবুক , টুইটার, ইনস্টাগ্রাম এর মতো লিংকডিন মাইক্রোসফট এর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
ওয়েবসাইটটি ডিসেম্বর ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালের ৫ মে এটি আনুষ্ঠানিক ভাবে চালু হয় । ২০১৩ সালের এক হিসাব অনুযায়ী লিংকডিন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন।
যুক্তরাষ্ট্রে লিংকডিন এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২১.৪ মিলিয়ন। সারা বিশ্বের এর পরিমান ৪৭.৬ মিলিয়ন। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী লিংকডিন এর সদস্য সংখ্যা ৬০০ মিলিয়ন এর বেশী।
লিংকডইনে এসেছে ব্যাপক পরিবর্তন। লিংকডইনকে আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি।ব্যক্তিগত প্রোফাইলকে এমনভাবে সাজানোর ব্যবস্থা করা হয়েছে যেন ভিউয়ার সহজেই ব্যক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন।
অপনি যদি চাকরিজীবী কিংবা ফ্রিলান্সার কিংবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার একটা লিংকডিন প্রোফাইল থাকা গুরুত্বপূর্ণ। এছাড়া বেশির ভাগ কম্পানি লিংকডিন থেকে হায়ার করতেছে। প্রোফেসনাল লোকদের কথা বলার একটি অন্যতম মাধ্যম হলো লিংকডিন। তাহলে দেরি কেনো তৈরি করে ফেলুন আপনার প্রোফেসনাল লিংডিন একাউন্ট ।
No comments