What is software
সফটওয়্যার শব্দটা সম্পর্কে হয়তো আমরা সবাই পরিচিত। কার্নেল শব্দটাও সবার অপরিচিত নয়। তবে, অনেকেই কার্নেল সম্পর্কে বেশি কিছু জানেন না বা সফটওয়্যার ও কার্নেলের মাঝে বিষয়গুলো গুলিয়ে ফেলেন। তাদের জন্য আজকের এই ব্লগ!
What is software
সফটওয়্যার হলো এমন কিছু কোড বা কোডের সমষ্টি, যা আপনার কম্পিউটারকে চলতে এবং বিভিন্ন ইনপুট ও আউটপুটের মাঝে ডাটা প্রসেস করতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে! (এখানে স্মার্ট যেকোনো যন্ত্রকেই কম্পিউটার বলা যাবে)
Twist
কার্নেলের বিষয়ে কথা বলতে যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে বুঝে নেওয়া যাক! আপনার কম্পিউটারের সফটওয়্যার আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের ভাষা বোঝে না। একই ভাবে, আপনার কম্পিউটারের হার্ডওয়্যার আপনার কম্পিউটারের সফটওয়্যারের ভাষা বোঝেনা।
তাই, আপনি যদি আপনার ফোনে ক্যামেরা চালু করেন তাহলে ফোনের ক্যামেরা সফটওয়্যারকে সরাসরি তথ্য দিতে পারবে না। তখন সফটওয়্যার বাবাজিও ছবিটা প্রসেস করতে পারবেনা। ছবি প্রসেস করতে না পারলে সেই ছবি মনিটরে দেখাতেও পারবে না!
Simple Example
ধরুন, একজন চাইনিজ (সফটওয়্যার) ইংরেজি ভাষা বোঝেনা। আবার, একজন ইংলিশও (হার্ডওয়্যার) চীনের ভাষা বোঝেনা। তবে, তাদের একে-অপরের সাথে কথা বলা খুব জরুরি! তখন তারা কি করবে? ঠিক ধরেছেন! তারা একজন অনুবাদক ভাড়া করবে, যে চাইনিজের কথা ইংলিশকে এবং ইংলিশের কথা চাইনিজকে কাছে উপস্থাপন করবে!
What is Kernel
কার্নেল হলো এমন কিছু কোড বা কোডের সমষ্টি, যা সফটওয়্যার এর বার্তা হার্ডওয়্যারকে এবং হার্ডওয়্যারের বার্তা সফটওয়্যারকে পৌঁছে দেয়। কার্নেলকে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে একটা ব্রিজও বলা যায়!
Kernel in Practical Life
আবারও আগের উদাহরণে আসি, ধরা যাক আপনি আপনার ফোনের ক্যামেরা অ্যাপে চাপ দিয়েছেন! এখন, এখানে আপনার ফোনের হার্ডওয়্যার, সফটওয়্যার ও কার্নেলের একটা কল্পিত কথোপকথন নিচে দেওয়া হলোঃ
হার্ডওয়্যার: কার্নেল ভাই, ইউজার সাহেব ফোনের ডিসপ্লের একদম নিচের দিকে বাম কোণায় টাচ করলেন।
কার্নেলঃ হেই সফটওয়্যার! ফোনে নিচে বাম কোণায় কোন অ্যাপ আছে?
সফটওয়্যারঃ ওহ, এখানে ক্যামেরা অ্যাপ আছে!
কার্নেলঃ হেই হার্ডওয়্যার, তুমি ফোনের ব্যাকে থাকা ক্যামেরা চালু করো। আর ডিসপ্লেতে ছবি দেখাও ক্যামেরার!
<আপনি ছবি তোলার বাটনে চাপ দিলেন>
হার্ডওয়্যারঃ কার্নেল ভাই, ইউজার ফোনের নিচে মাঝ বরাবর টাচ করেছেন। আমি তা অনুভব করতে পারছি।
কার্নেলঃ ওহে সফটওয়্যার, ফোনে নিচের দিকে চাপ দিলে কি কাজ করতে হবে বলো তো?
সফটওয়্যারঃ ওখানে চাপ দিলে তো হার্ডওয়্যার ছবি তুলবে!
কার্নেলঃ ওই হার্ডওয়্যার, দ্রুত একটা ছবি তোলো তো!
হার্ডওয়্যারঃ এই নিন জনাব, ছবিটা!
কার্নেলঃ যাই, ছবিটা মেমোরিতে সেভ করে রাখি!
Final thoughts
কি? অবাক হলেন! আপনার ফোনে এতো কিছু ঘটছে মাত্র কয়েক মিলিসেকেন্ডেই। সত্যিই, প্রযুক্তি কত্তো এগিয়ে গেছে!

No comments