ইংলিশে কমিউনিকেশন স্কিল বেটার করার কিছু কার্যকরী উপায়। 🔰

 



🔰আজ একজন শিক্ষার্থী ইনবক্সে জানতে চাইলো ইংলিশ কমিউনিকেশন স্কিল কিভাবে আরও ভালো করা যায়। ঝটপট তাকে কিছু বিষয়ে নির্দেশনা দিলাম। তারপর মনে হলো এই বিষয় গুলো সবার সাথে শেয়ার করা উচিৎ। কেননা আমরা সবাই কমবেশি ইংলিশে কমিউনিকেশন নিয়ে ঝামেলায় পড়ি।🔰
.
.

🔰চলুন দেখে নেই ইংলিশে কমিউনিকেশন স্কিল বেটার করার কিছু কার্যকরী উপায়। 🔰

.
✅১. নিয়মিত বিভিন্ন ধরনের ইংলিশ সেনটেন্স শিখবেন ও ব্যবহার করবেন। আমরা মূলত শুধু ইংলিশ ওয়ার্ড শিখি, যা আমরা কোন সেনটেন্স এ বা কোন সিচুয়েশনে ব্যবহার করবো, তা জানি না। আর তাই শুধু ইংলিশ ওয়ার্ড শেখা খুব একটা কাজে দেয় না।
.
✅২. কয়েকজন নেটিভ ইংলিশ স্পিকার খুঁজে বের করুন যারা আপনার পছন্দের বিষয় নিয়ে নিয়মিত কথা বলে। তাদের ফলো করুন (ফেসবুক বা ইউটিউবে) এবং সম্ভব হলে প্রতিদিন তাদের স্পিচ শুনুন।
.
✅৩. এমন একটা কমিউনিটির সাথে যুক্ত হোন, যারা নিয়মিত ইংলিশ স্পিকিং করে। এতে করে আপনার শেখা বিষয় গুলো যেমন চর্চা হবে, ঠিক তেমনি ভাবে ইংলিশ কমিউনিকেশন এর ভয় ও জড়তা দূর হবে।
.
✅৪. প্রতিদিন অল্প হলেও ইংলিশে লিখার অভ্যাস গড়ে তুলুন। এক্ষেত্রে আপনার কাজের সেক্টর বা আপনার শখ, ইত্যাদি বিষয়ের উপর ছোট বা মাঝারি সাইজের আর্টিকেল পড়ে তা নিজের মতো করে লিখার অভ্যাস গড়ে তুলতে পারলে রিটেন কমিউনিকেশনে অনেকটাই ইমপ্রুভমেন্ট আসবে।
.
.
🌺🌺🌺 ধন্যবাদ পুরো লেখাটা পড়ার জন্য🌺🌺🌺
.
.
✍️Written By

No comments

Powered by Blogger.