পৃথিবীর প্রায় 20 টির বেশি কিছু জায়গা রয়েছে যেগুলো এখনও অনেকের কাছে রহস্যময়



 [পৃথিবীর প্রায় 20 টির বেশি কিছু জায়গা রয়েছে যেগুলো এখনও অনেকের কাছে রহস্যময়]

একটা কথা চলে আসছে অনেক দিন থেকে। বারমুডা অঞ্চলে নাকি জাহাজ, নৌকা বা আকাশ পথে যাওয়ার সময় উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। খোঁজ-খবর নাকি আর পাওয়া যায় না।
এই বারমুডা রহস্যের ব্যাপারটা কী? 🤔
বিভিন্ন লেখকের বর্ণনায় বারমুডা ট্রায়াঙ্গেলের বিস্তৃতিতে ভিন্নতা রয়েছে। এই ত্রিভূজের উপর দিয়ে মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে গেছে। এই তীব্র গতির স্রোতই মূলত অধিকাংশ অন্তর্ধানের কারণ।
এখানকার আবহাওয়া এমন যে হঠাৎ করে ঝড় ওঠে আবার থেমে যায়, গ্রীষ্মে ঘূর্ণিঝড় আঘাত হানে। বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত।
বারমুডা ট্রায়াঙ্গল হলো আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তে রিকোর সান জুয়ান।
সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর পাঁচটি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।
সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গল রহস্য কথাটার চল। এরপরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে।
ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে। উড়োজাহাজের যাতায়াতও খুব বেশি। এ রকম এলাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। সেটা অচিন্তনীয় হলে অনেকে তার মধ্যে রহস্য খোঁজেন। আসলে এর মধ্যে রহস্যের কিছু নেই।
ওই অঞ্চলে কম্পাস কাঁটা চুম্বকীয় উত্তর মেরু নির্দেশ করে যা ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় ১১০০ মাইল দূরে। ক্যারিবীয় অঞ্চলে এই পার্থক্য কম্পাস কাঁটায় প্রায় ২০ ডিগ্রি। জাহাজ বা অ্যারোপ্লেন চালানর সময় এই পার্থক্য হিসাবে রাখা হয়। যদি কোনো কারণে ভুল হয় তাহলে নানা বিভ্রাট লাগতে পারে। তা ছাড়া ওই এলাকায় উপসাগরীয় স্রোতোধারার প্রবল ঢেউয়ের উপদ্রব বেশি, আছে টর্নেডোর ঝড়ঝাপটা। এ সবের পাল্লায় পড়লে আকস্মিক দুর্ঘটনার প্রকোপ একটু বেশি মনে হতেই পারে। তাই মনে হয় ওই এলাকাটাই রহস্যজনক বিপদের একটি আখড়া। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, ওসব কথার ভিত্তি নেই।
'Marianas Trench' সহ রহস্যময় জায়গা গুলো নিয়ে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

No comments

Powered by Blogger.