ফেসবুক বিজনেস মেনেজার



 ফেসবুক বিজনেস মেনেজার

আমরা অনেকেই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে থাকলেও অনেকে এখনো কনফিউজড!
বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে ( business.facebook.com) এই url এ যেতে হবে। সমস্যা যেটা হয় ফেসবুক আমাদেরকে আমাদের যেকোন পেইজে সরাসরি নিয়ে যায়, এতে আমরা সরাসরি create account খুজে পাই না। তাই আমরা যদি প্রথমেই ( business.facebook.com/create) এই url ব্যবহার করি তাহলে সরাসরি create account এ নিয়ে যাবে।
অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা ( business.facebook.com/select) এই url এ গেলে অন্য কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা বা থাকলে কোনটা ব্যবহার করবো তা আমরা দেখতে পাবো। এইতো হয়ে গেল business account!
Business account এ আসার পর বা পাশে একেবারে নিচে পেয়ে যাবেন (Business Info). ক্লিক করে বিজনেস ডিটেইলস দিয়ে দিতে পারেন, এতে ভেরিফাই করলে কোনো সমস্যা হবে না। ও আর একটা জিনিস, (business Phone) নাম্বার এ অবশ্যই +88 দিতে ভুলবেন না।
একটু নিচে নামলে খেয়াল করবেন ( Ad Account Creating Limit) প্রথমতো আমরা একটি এড একাউন্ট তৈরি করতে পারবো কিন্তু নিয়মিত এড একাউন্টে ডলার খরচ করা হলে এড একাউন্ট তৈরির লিমিট 2/3 হয়ে থাকে।
আর হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ইমেইল ভেরিফিকেশনের লিংকটি Primary তে না এসে Social লিস্টে থাকে।
সবশেষে ধন্যবাদ 1 hour study কে। সুন্দর কোর্স উপহার দেওয়ার জন্যে।
ধন্যবাদ মেন্টর নিরব হাসান ভাইকে।
কোনো তথ্য ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।

No comments

Powered by Blogger.