মাইক্রসফট এজ
মাইক্রসফট কোম্পানি ২০১৫ সালে উইন্ডোজ টেন এবং এক্স বক্স এর জন্য সর্ব প্রথম মাইক্রসফট এজ প্রকাশ করে,যা মূলত স্পার্টা প্রজেক্ট হিসেবে কাজ শুরু করে যা পরবর্তীতে ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায়, এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায় ২০১৯ সালে |
ইন্টারনেট এক্সপ্লোরার এবং মাইক্রসফট এজ এর মধ্যে পার্থক্য হচ্ছে এজ পূর্বের এক্টিভএক্স এবং বিএইচও প্রযুক্তি সমর্থন করে না। এতে ব্যবহার করা হয়েছে ভি৪ ইঞ্জিন যা ক্রমিয়াম ভিত্তিক ব্রাউজার হিসেবে নির্মান করা হয়েছে যেখানে মাইক্রসফট প্রথম ক্রমিয়াম ভিত্তিক সংস্করন প্রকাশ পায় ১৫ জানুয়ারি ২০২০ সালে।
মাইক্রসফট এফ এবং আই ই মার্কেট শেয়ার এর সংমিশ্রনে পিসি ব্রাউজার হিসেবে মার্কেট শেয়ারে তৃতীয় স্থানে অবস্থান করছে অন্যদিকে ক্রোম প্রথম এবং ফায়ার ফক্স দ্বিতীয় জয়গায় অবস্থান করছে। অন্যদিকে মাইক্রসফট কনসোল গুলিতে, এজ আই ই কে প্রভাবশালী ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠীত করেছে।
মাইক্রসফট এজ মূলত আমাদের সবার পরিচিত ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটির নতুন রূপ বলতে পারেন, যা মাইক্রসফট কম্পানির কথা অনু্যায়ী মসৃণ, হালকা, দ্রুত এবং উত্তম। সত্যই কি তাই?
১। লাইট ওয়েট ডিজাইন:
ব্রাউজার টি তাদের পূর্বের ভুল গুলো থেকে শিক্ষা নিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট ডিজাইন যা অপেক্ষা কৃত কম ম্যামোরি ব্যবহার করে এবং লোডিং টাইম কমাতে সাহায্য করে।
২। ফাস্ট সার্ফিং:
ব্রাউজারটি কম ম্যামোরি ব্যবহার করে যার কারনে সহজ ভাবে পেইজ সার্ফিং এবং কম সময়ে পেইজ লোড নিতে পারে যাতে অনেক টা ব্যবহার কারির জন্য উপকারী।
৩। ডিস্ট্রাকশন ফ্রী রিডিং :
ব্রাউজার টিতে আছে ডিস্ট্রাকশন ফ্রী রিডিং মোড অপশোন যা আপনাকে পেইজ টির অংশ ডাউনলোড,সংরক্ষন এবং পেইজ লিংক সহ বিভিন্ন সুবিধা পাবেন একটি মাত্র বাটন চাপের মাধ্যমেই।
৩। ইন্সটেন্ট এন্সার :
অন্যান্য টেক জায়ান্ডদের মতই ইন্সটেন্ট এন্সার ফিচার হিসেবে রয়েছে "করটানা" যা দ্রুত আপনাকে ভয়েজ রিপ্লাই এর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন।
৪। নোট টেকিং :
কখনো চিন্তা করেছে, আমরা বই থেকে যেভাবে তথ্য সংগ্রহ করি, গুরুত্বপূর্ন অংশ আন্ডার লাইন করে রাখি বা ইচ্ছা মত আকাআকি করি সেটা একটি ওয়েব ব্রাউজারের মাঝেও করা যাবি? অনেকেই হয়ত ভিন্ন মাধ্যম ব্যবহার করে কাজটি করে থাকেন কিন্ত খুব সহজ উপায়ে একাধিক কোন টুল ব্যবহার না করে আপনি সুবিধা টি পেতে পারেন ব্রাউজারটিতে।
কোন ব্রাউজার এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিকিউরিটি। বিষয়টি সর্বাধিক বিবেচনা করে নিয়ে এসেছে তিন টাইপের সিকিউরিটি প্রটেকশন যা আপনার ডাটা রক্ষার্থে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
বর্তমান মাইক্রসফট এজ এর মূল প্রতিপক্ষ হিসেবে প্রথমেই ধরে নেওয়া যাবে ক্রোম ব্রাউজার টিকে যার মধ্য আছে ভিন্ন ভিন্ন এক্সটেইনশন ফিচার, এক্ষেত্রে মাইক্রসফট এজ অনেক পিছিয়ে,লেআউট কাস্টমাইজ করার অপশন এর দিক দিয়েও অনেক পিছিয়ে আছে ব্রাউজারটি।
ব্রাউজার টি নানা সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু এক্সট্রা ফিচারের অভাব রয়েছে যা তার প্রতিপক্ষ ব্রাউজার ক্রোম এবং ফায়ার ফক্স নিয়ে থাকে। আগামীতে আশা করা যায় ব্রাউজারটি তার ঘাটতি পূরন করে নতুন কিছু উপহার দিবে।
Team PROBHAT

No comments