ইন্সটাগ্রাম মার্কেটিং পার্ট- ২
[আপনাদের অপেক্ষায় না রেখে নিয়ে আসলাম]
ইন্সটাগ্রাম এখন শুধু ছবি আর শর্ট ভিডিও সমূহের মধ্যে সীমা বদ্ধ নেই। আইজি টিভি হচ্ছে সেই মাধ্যম যেখানে আপনি আপনার সার্ভিস সম্পর্কে লম্বা পরিসরে ভিডিও বানাতে পারবেন।ফোন থেকে ১৫ মিনিট স্থায়ী এবং ওয়েব এর মাধ্যমে ৬০ মিনিট স্থায়ী ভিডিও বানাতে পারবেন। যা আপনার ব্যবসায়ীক পন্য বা সার্ভিস সামগ্রীক ভাবে ব্যাখা করতে পারবেন। আপনার অডিয়েন্সদের মনোযোগ দীর্ঘ সময় ধরে আকর্ষন করতে পারবেন।
১। টিউটোরিয়াল ভিডিও
আপনি আপনার কন্টেন্ট সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও বানাতে পারেন। যা আপনার কন্টেন্টকে সৃজনশীল করে তুলবে তার পাশাপাশি অডিয়েন্স আপনার ভিডিও মাধ্যমে উপকৃত হবে যা আপনার অডিয়েন্স বাড়াতে দারুন ভাবে কাজে দিবে।
২। প্রশ্ন উত্তর ভিডিও
আপনার ভিডিও সম্পর্কে আপনি এতে বিস্তারিত ভাবে উপস্থাপ করতে পারবেন। অডিয়েন্সদের সাথে বন্ধু সুলভ সম্পর্ক তৈরিতে ভিডিও টি লাভজনক হবে যা আপনি পরবর্তীতে অডিয়েন্সকে ক্লায়েন্ট হিসাবে পাশে পাবেন ।
৩। কোল্যাবরেশনাল ভিডিও
কোল্যাবরেশনাল এর মাধ্যমে একই সার্ভিস রিলেটেড মার্কেটারদের অডিয়েন্সদের সাথে আপনার সার্ভিস তুলে ধরতে পারবেন তার পাশাপাশি আপনার প্রোফাইল আরো প্রফেশনাল ভাবে উপস্থাপন করতে পারবেন।
১। ভিডিও অবশ্যই এম্পি ৪ ফরম্যাটে হতে হবে
২। ভার্টিকাল(লম্বা) ভিডিও গুলোর ৯ঃ১৬
রেশিও ব্যবহার করতে হবে
৩। হরিজন্টাল (প্রশস্থ) ভিডিও গুলোর ১৬ঃ৯ রেশিও ব্যবহার করতে হবে।
৪। নূন্যতম ৩০ ফ্রেইম রেটের ভিডিও হতে হবে
৫। নুন্যতম ৭২০ পিক্সেল রেজুলেশন থাকতে হবে
৬। ১০ এর কম সময়ের ভিডিও সর্বাধিক ৬৫০ এম্বি সাইজের বেশি গ্রহন যোগ্য নয়।
৮। ৬০ মিনিট ভিডিও ফাইল সাইজ ৩.৬ জি বি এর বেশি গ্রহনযোগ্য নয়।
আজকের মূল বিষয় আইজি টিভি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তথ্য গুলি কাজে লাগবে। মার্কেট প্লেস প্রতিনিয়ত তাদের প্লাটফর্ম আপডেট করে থাকে। সেই সুবাদে কিছু ভুল ত্রুটি হতে আরে আশা করি ভুল গুলি কমেন্টবক্স এ জানিয়ে আমাদের পাশে থাকবেন ।

No comments