ডোমেইন এবং হোস্টিং ( ১ম পর্ব )
অনলাইনে নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে অনেকেই অনলাইনে আয় করতে চান কিন্তু ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত না জানা থাকায় পরবর্তীতে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আর তাই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত না জানা থাকলে আপনাকে প্রতি পদে পদে হতে হবে প্রতারণার শিকার। আজকের পোস্টে আমরা “ডোমেইন এবং হোস্টিং কি ? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
ডোমেইন
ওয়েরসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। মোটকথা, যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন ।
ডোমেইন এক্সটেনশন যে শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন লোকজন ব্যবহার করে। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে যেমন: অরগানাইজেশনের জন্য .org, নেটওয়ার্কিং সাইটের জন্য .net (www.webhostbd.com), ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।
উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য।
হোস্টিং
আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেটাই হলো হোস্টিং। ওয়েবসাইটের নাম অথ্যাৎ ডোমেইন তো কিনলেন এখন আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানীগুলো।
হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হস্টিং প্রভাইড করে। আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা ৩৬৫ দিন চালু থাকে? আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না। আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্ট করবেন সেটা সবসময় চালু থকতে হবে।
যারা জানে না তারা অনেকেই মনে করেন ডোমেইন-হোস্টিং মনে হয় একই জিনিস । অথবা একটা কিনলে ২ টাই পাওয়া য়ায়। না মুলত ডোমেইন এক জিনিস আর হোস্টিং আরেক জিনিস। ২ টাই আপনাকে কিনতে হবে অলাদা আলাদা টাকা দিয়ে। তবে সাধারনত যারা হোস্টিং বিক্রি করে তারা ডোমেইন ও বিক্রি করে। আপনি চাইলে একই প্রভাইডারের কাছ থেকে ২ টাই কিনতে পারেন। আবার চাইলে আলাদা কোম্পানীর কাছ থেকেও কিনতে পারেন। তবে ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানীর কাছ থেকে কেনাটাই ভালো হবে এতে করে আপনার মেইনটেনেন্সে সুবিধা হবে।

No comments