কোন কাজগুলোর চাহিদা বাড়বে আগামী ১০ বছরে ?
কোন কাজগুলোর চাহিদা বাড়বে আগামী ১০ বছরে ?
করোনা আমাদেরকে পরিবর্তিত বিশ্বের কিছু জিনিস, অভ্যাসের বাইরে বাধ্যতামূলক পরিচয় করিয়ে দিচ্ছে। ডিজিটাল সার্চ ইঞ্জিন গুগল এর সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, করোনার ভিতরে মানুষ, বিশেষ করে মহিলারা ডিজিটাল টুলস বেশি ব্যবহার করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অ্যাপ ভিত্তিক সার্ভিস এর মাধ্যমে টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস এবং বিভিন্ন সেবার বিল ঘরে বসে পরিশোধ, ডিজিটালি ক্লাস পরিচালনা করা, অনলাইনে প্রোডাক্ট অর্ডার করা, অনলাইনে ডাক্তারদের সাথে কনসাল্টেশন ইত্যাদি বিষয় বেড়ে গেছে।
যেটাকে আমরা অন্য ভাবে বলতে পারি ডিজিটাল ট্রানসফর্মেশন।
তার মানে বুঝতেই পারছেন বিশ্ব ডাটা সাইন্স এর যুগে ঢুকে যাচ্ছে !
বড় বড় কর্পোরেট হাউজ অলরেডি বলতে শুরু করেছে, প্রতিষ্ঠানে যিনি ডাটা সায়েন্স জানে তিনি প্রতিষ্ঠানে সিইও থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং তারা এও বলতে শুরু করেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে জব ডিসপ্লেসমেন্ট হয়ে নতুন স্কিল জন্ম নিবে।
তাই বুদ্ধিমানদের জন্য যথাযথ সিদ্ধান্ত নেয়ার এখনই সময়।

No comments