ভার্চুয়াল রিয়েলিটি
আপনি কি কখনো চাঁদে গিয়েছেন? বা সমুদ্রের মাঝখানে গিয়ে সাঁতার কেটেছেন? মনে হয় এসব আপনি করেননি। এখন আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে। তবে আমি যদি বলি এসব আপনারা করতে পারবেন? হ্যাঁ এটা করা সম্ভব।
আপনার চাঁদে যাওয়া, সমুদ্রের গভীরে গিয়ে সাঁতার কাটা বা ডাইনোসরদের সাথে জঙ্গলে থাকা অর্থাৎ সব রকমের পরিবেশে গিয়ে দেখতে পারবেন এবং সেটা সত্য মনে হবে। এগুলোর সবই সম্ভব একমাত্র ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে।কিন্তু অনেকেই জানে না ভার্চুয়াল রিয়েলিটি কি? এটি কিভাবে কাজ করে ? চলুন তাহলে এসব বিষয়ে জেনে নেই।
ভার্চুয়াল রিয়েলিটি কি?
ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি তৈরি হয়েছে virtual ও reality এই শব্দ দুটির সমন্বয়ে । Virtual অর্থ “সামনে” (in front of) , reality অর্থ “বাস্তবতা“ (truth) অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির অর্থ হলো “সামনের বাস্তবতা” ।
ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ(Simulated Environment), এই ধরনের ভার্চুয়াল জগতে যাওয়ার জন্য এক ধরনের ভার্চুয়াল ডিভাইস ব্যবহার করতে হয়। এটা 3D এবং 5D প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা এমন একটি বিশ্ব যেটাকে আপনি Physically এবং Mentally দুটো মাধ্যমেই অনুভব করতে পারবেন।
ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে ?
কতগুলো যন্ত্রের সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে। যেখানে ব্যবহারকারীকে বিশেষ ধরনের চশমা বা হেলমেট পড়িয়ে দুটি চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্কিনে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে এই অনুভূতি সৃষ্টি করা হয়।
ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস
ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস বললে বলার কিন্তু অনেক কিছুই রয়েছে। ১৮৩৮ সালে সর্বপ্রথম Stereoscope আবিষ্কার করা হয়েছিল যেখানে একটি ইমেজকে প্রজেক্ট করার জন্য টুইন মিরর ব্যবহার করা হয়েছিল।১৯৮০ দর্শকের মাঝের দিকে ভার্চুয়াল রিয়েলিটি প্রথম ব্যবহার করা হয়েছিল। Morton Heiling ১৯৫৭ সালে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির উদ্ভাবন করেন।
ভার্চুয়াল রিয়েলিটির প্রকারভেদ
ভার্চুয়াল রিয়েলিটি মূলত পাঁচ প্রকার। যথাঃ
• Fully-immersive Virtual Reality
• Semi-immersive Virtual Reality
• Non-immersive Virtual Reality
• Augmented Reality
• Collaborative VR
আজ এখানেই থাকলো। আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে অল্প কিছু হলেও ধারণা দিতে পেরেছি। পরবর্তী পোস্টে ভার্চুয়াল রিয়েলিটির প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে এবং সুবিধা-অসুবিধা নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা।

No comments