আমি কীভাবে ডিজিটালমার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করব?
[ বি:দ্র: ৮ পর্বের এটি ৫ম পর্ব (এবং এটাই শেষ, নতুন পর্ব আনা হবে না)। আপনাদের জন্য আমাদের রাইটার্স টিম গুলো এতো সময় নিয়ে হেল্পফুল পোস্ট লিখে আর আপনাদের তাদের উৎসাহ দিয়ে একটা কমেন্ট করতে এতো কষ্ট লাগে। গায়ে লাগলেও বলতে বাধ্য হচ্ছি, এই আপনারা যারা এমন মানসিকতা নিয়ে থাকেন মনে রাখবেন জীবনে উন্নতি হবে না। আগে অন্যের কাজ appreciate করতে শিখেন পরে নিজের কাজে সেটা রিটার্ন পাবেন। এতো অলস ব্যক্তিত্ব নিয়ে কিভাবে ভবিষ্যত গড়ার চিন্তা করেন? যারা লিখছেন তারা ঠিকই নিজের টা গুছিয়ে ফেলছে। ভবিষ্যতে তারা এই কাজ দিয়ে আয় করে নিতে পারবে, আর আপনারা শুধু scroll ই করে যাবেন। কিছু শিখতে পারবেন না (ফ্রি জিনিস পেলে আমরা এটাই করি)। যারা নিয়মিত পড়ে সে জ্ঞান কাজে লাগাচ্ছেন তাদের জন্য
শুভ কামনা
রইলো। ]
আমি কীভাবে ডিজিটালমার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করব?
বর্তমাণ সময়ে সবার কাছে একটা পণ্য বা সেবা প্রচারের সেরা মাধ্যম ডিজিটাল মার্কেটিং। যারফলে, একটা সাধারণ কোম্পানী থেকে শুরু করে একটা মাল্টি ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কোম্পানী প্রায় সম্পূর্ণরূপেই ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল।
কাজেই, এ সেক্টরে কর্মীর চাহিদা অনবরত বেড়ে চলেছে। সুতরাং, ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়া যে কারো জন্যেই সহজ ও নিরাপদ এবং সময়যোগী।
ডিজিটাল মার্কেটিং এর জন্যে বিশেষ কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন হয় না। কাজেই, আপনি যে বিষয়েই প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিন না কেন, চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং এ আসতে পারেন।
সত্যিকার অর্থে আপনি নিজের অজান্তেই ডিজিটাল
মার্কেটিং এর সাথে জড়িয়ে আছেন।
আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না?
আপনি কি কাউকে ইমেল পাঠান না? আপনি কি সার্চ ইঞ্জিনে কোন কিছু খুঁজে দেখেন না?
অবশ্যই, আপনি এ সবের প্রায় সব কাজই করেন। তবে, সেটার জন্যে আপনার কোন পূর্ব পরিকল্পণা থাকে না, আপনি এমনিই করেন।
যখন আপনি ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নেবেন, তখন আপনার কাজই এগুলোই যেগুলো আপনি আগেই করতেন।
আবার, এর মানে এই নয় যে, আপনি কোন কিছু সম্পর্কে ভাসা ভাসা ধারণা নিয়েই সেটি শুরু করে দেবেন। যদি করেন, তবে সফল হওয়ার সম্ভাবণা কমে যাবে। আর যদি জেনে শুনে, ভাল করে বুঝে নিয়ে করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন।

No comments