ইন্সটাগ্রাম মার্কেটিং -- ১



ইন্সটাগ্রাম মার্কেটিং

🔰প্রত্যেক প্লাটফর্ম নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে যা অন্যান্য প্লাটফর্ম থেকে ভিন্ন। ভিন্নতার কারনেই, একজন মার্কেটার তার মার্কেটিং স্কিল সমৃদ্ধ করে গড়ে তোলে। ইন্সটাগ্রাম মার্কেটিং সেই সব প্লাটফর্ম গুলোর মধ্যে একটি। প্লাটফর্মটির মার্কেটিং এর কিছু অংশ বিশেষ প্রথম পর্ব আকারে তুলে ধরা হল -
ইন্সটাগ্রাম মার্কেটিং শব্দটি বহুল আলোচিত এবং পরিচিত যা অন্যান্য প্লাট ফর্ম এর মতই জনপ্রিয় এক যোগাযোগ মাধ্যম। যেখানে ইউএসএ,ব্রাজিল,ইন্ডিয়ার এর মত দেশের মানুষের একাউন্ট সংখ্যা সর্বাধিক। অত্যান্ত জনপ্রিয় মাধ্যম হওয়ায় এটি ব্যবহার করা হচ্ছে ব্যবসা বানিজ্য প্রচার প্রসারের মাধ্যম হিসেবে। আসুন জেনে নেওয়া জাক ব্যাসিক কিছু তথ্য -
✅ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে ইন্সটাগ্রাম কেন ব্যবহার করব?
অন্যান্য দেশের পাশাপাশি নিজ দেশেও বাড়ছে ইন্সটাগ্রামের ব্যবহার যেখানে আপনি খুজে পাবেন আপনার নির্দিষ্ট গ্রাহক পৌছে দিতে পারেন আপনার ব্যবসায়ীক সেবা।
✅নির্দিষ্ট অডিয়েন্স কিভাবে খুজে পাব?
ব্যবসায়ীক উন্নতির জন্য নির্দিষ্ট অডিয়েন্স খুজে বের করা অত্যন্ত জরুরী যা আপনি পরবর্তীতে অডিয়েন্স থেকে ক্লায়েন্ট এ পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে হ্যাস ট্যাগ। আপনার সার্ভিস বা সেবার সাথে মিল রয়েছে এমন হ্যাস ট্যাগ ব্যবহার করে খুজে পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট অডিয়েন্স।
আপনার সার্ভিস এর সাথে মিল রয়েছে এমন ইন্সটাগ্রাম একাউন্ট ফলো করতে পারেন যেখানে আগে থেকেই আপনার পছন্দের অডিয়েন্স রয়েছে।
✅কম সময়ে কিভাবে ফলোয়ার বাড়াতে পারি?
প্রাথমিক পর্যায়ে কম পক্ষে ৩ মাস সময় দিতে হবে। তার সাথে সাথে কিছু কৌশল প্রয়োগ করতে পারেন যা দ্রুত ফলোয়ার বাড়াতে সহায়তা করবে, যেমন
১ দৈনিক কম পক্ষে ৩-৪ কন্টেন্ট রিলেটেড পোস্ট করা (প্রথম মাসের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা নিতে পারেন কারন প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত কমেন্ট পোস্ট ব্যবহার হলে স্প্যামার হিসেবে আইডি ব্লক হতে পারে )
২ ফলোয়াদের সাথে ইন্টার একশন বৃদ্ধি করা
৩ প্রাথমিক অবস্থায় এক সাথে ১০ এর বেশি ফলো করবেন (১ মাস পর ভিন্ন ব্যবস্থা নিতে পারেন)
৪ নির্দিষ্ট সময় অনুযায়ী পোস্ট করা যে সময়টাতে আপনার অডিয়েন্স এক্টিভ থাকবে।
৫ অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে অডিয়েন্স ইন্সটাগ্রামে নিয়ে আসতে পারেন।
৬ কন্টেন্ট রিলেটেড হ্যাস ট্যাগ করে ব্যবহার করে এনগেইজমেন্ট বাড়াতে পারেন ( যা ১ হাজার ফলোয়ার ক্ষেত্রে এক্সপ্লোরার পেইজে আসে)
৭ ডিরেক্ট ম্যাসেজ এর মাধ্যমে ফলোয়ারদের এনগেইজম্যান্ট বৃদ্ধি করতে পারেন।
✅বায়ো অপ্টিমাইজেশনঃ
১ একাউন্ট টপিকের নির্দিষ্ট বিবরন
২ হ্যাস ট্যাগ এর মাধ্যমে কি ওয়ার্ড হাইলাইট করতে পারেন
৩ কন্টাক অপশন ব্যবহার ( ইমেইল, লিংক)
৪ বায়ো অপ্টিমাইজেশনের ক্ষেত্রে ১৫০ শব্দ সঠিক ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট সার্ভিস তুলে ধরতে পারেন।
🌺প্রথম পর্ব হিসেবে প্রাথমিক কিছু অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। ভুল ত্রুটি কিছু থেকে গেলে আশা করি কমেন্ট এর মাধ্যমে নিজস্ব মত প্রকাশ করে পাশে থাকবেন। ধন্যবাদ 🌺
Team PROBHAT
©️Habibur Rahman Shojib

No comments

Powered by Blogger.