কিভাবে বুঝবেন আপনি মার্কেটপ্লেসে প্রবেশ করার জন্য প্রস্তুত?





কিভাবে বুঝবেন আপনি মার্কেটপ্লেসে প্রবেশ করার জন্য প্রস্তুত?

______________________________
যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, অনেকেই অপ্রস্তুত অবস্থাতেই মার্কেটপ্লেসে ঢুকে যান, কিন্তু সফলতার দেখা না পেয়ে নিরাশ হয়ে ছেড়ে দেন সবকিছু। তাই আজ জানাবো কখন বুঝবেন আপনি মার্কেটপ্লেসে প্রবেশ করার জন্য প্রস্তুত ।
.
.
একটি ঘটনার মাধ্যমে উদাহরণ দিচ্ছি ...
ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হটাৎ দেখলেন রাস্তার একপাশে চারজন মানুষ মারামারি করছে, আর সবার হাতেই ধারালো অ.স্ত্র আছে, আপনি কি তাদের মাজখানে যেয়ে কিছু করার চিন্তাভাবনা করবেন? যদি আপনি একজন সাধারণ মানুষ হোন, কখনো করবেন না ।
তবে যদি আপনি আইনের লোক হোন? কিংবা আত্মরক্ষা কৌশল জানেন তাহলে আপনি চাইলে ওখানে যেয়ে কোন প্রভাব ফেলতে পারবেন, অন্যথায় আপনার সেখানে না যাওয়ায় শ্রেয় ।
.
মার্কেটপ্লেসও অনেকটা এমনেই, এখানে অনেকেই ধারালো অ.স্ত্র (অর্থাৎ স্কিল) নিয়ে অনেক লম্বা সময় ধরে দাপট জমিয়ে রেখেছে, তাই আপনি ভালো স্কিল ছাড়া কখনো এখানে সুবিধা করতে পারবেন না। তাই মার্কেটপ্লেসে প্রবেশ করার আগে নিশ্চিত হোন - আপনার সেখানে কাজ করার জন্য পর্যাপ্ত স্কিল আছে কিনা ।
যেমন ধরুন, ফাইভারে গিগের মধ্যে সেলারদের আগের করা ক্লাইয়েন্দের প্রজেক্টেড প্রিভিউ দেখা যায়, তা চেক করে দেখুন - এমন কাজ আপনি করতে পারবেন কিনা? সময় নিয়ে রিসার্চ করুন কতটুকু গুণমান সম্পন্ন কাজ মার্কেটপ্লেসে করা হচ্ছে আর তার সাথে নিজের কাজের তুলনা করুন। প্রচুর প্রেক্টিস করে করে নিজের স্কিলকে কাছাকাছি লেভেলে নিয়ে যেতে পারলে - মার্কেটপ্লেসে স্বাগতম।
সবচেয়ে বড় কথা, টাকা কামানোর জন্য দৌড়াদৌড়ি না করে স্কিল ভালো করে আয়ত্ত করার পিছে সময় দিবেন, এতে দেখবেন যখন আপনি মার্কেটপ্লেসে ঢুকবেন - টাকা আপনার পিছে দৌড়াদৌড়ি করবে ।
.
শুভ কামনা
60
3 Answers
2 Shares
Like
Answer
Share

No comments

Powered by Blogger.