Affiliate Marketing আসলে কী এবং এর থেকে কীভাবে আয় করা যায়?
Affiliate Marketing আসলে কী এবং এর থেকে কীভাবে আয় করা যায়?
ইদানিং আ্যফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)-এর ব্যাপারে খুব শোনা যায়। ব্লগারদের কাছে খুবই পরিচিত একটি শব্দ হলো আফিলিয়েট মার্কেটিং এবং এর ভিত্তিতে ব্লগাররা তাদের এফিলিয়েট সাইটও তৈরি করে থাকেন। ধরুন কোনো ইকমার্স সাইটের এফিলিয়েট প্রোগ্রামের / মার্কেটিং এর সাথে আপনি যুক্ত হলেন (কিভাবে যুক্ত হবেন তা আর্টিকেলে বলা হবে)। তাহলে আপনার কাজ হবে তাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞপ্তি প্রচার করা এবং এর মাধ্যমে যে সেল হবে তার উপর আপনাকে কমিশন দেওয়া হবে । এভাবে পণ্য বিক্রি করা অবশ্যই সহজ নয় তবে সফলভাবে করতে পারলে বেশ ভালো আয়ই করতে পারবেন। ধরুন Amazon এর একটি টিভি আপনার মাধ্যমে সেল হলো তাহলে Amazon আপনাকে তাদের ওই টিভির মূল্যের 10% কমিশন দিবে।
বর্তমানে দেশি বিদেশি প্রায় সকল ই-কমার্স সাইটে প্রবেশ করলেই আপনি তাদের সাইটের উপরে বা একদম নিচে "AFFILIATE PROGGRAME " বা শুধু "AFFILIATE" লিখা থাকে । সেখানে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলে অত্র প্রতিষ্ঠান আপনার আবেদন যাচাই করে আপনাকে জানাবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো Amazon এর Affiliate Marketing.
Affiliate Marketing করতে আপনার কি কি প্রয়োজন?
প্রথমত, যেহেতু আপনার প্রোডাক্ট সেল করে দিতে হবে তাই আপনার এমন মাধ্যম দরকার যাতে সহজেই আপনি অনেক ব্যাক্তির নিকট আপনার বিজ্ঞপ্তি পৌছাতে পারেন। এর সবচেয়ে বেস্ট পদ্ধতিগুলো হলো:
•একটি স্ট্রং ইউটিউব চ্যানেল :
ইউটিউবে বিভিন্ন টেক রিভিউয়ারদের (বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন-ল্যাপটপ, মোবাইল ইত্যাদির উপর ভিডিও করেন যারা) ভিডিও এর ডিস্ক্রিপশনে দেখবেন "Mike I use , Light I use, Camera I use, Buy this from here" এরকম লিখে পাশে একটা লিংক দেওয়া থাকে । অধিকাংশ ক্ষেত্রেই লিংক থাকে amazon.com এর। কিন্তু এখানে দেখবেন amazon.com না লিখে AMZON.TO দিয়ে লিখা । এটাই তাদের এফিলিয়েট লিংক । এই লিংক থেকে কেউ কিনলে কমিশন পাবেন তারা।
•একটি স্ট্রং ব্লগসাইট/ওয়েবসাইট:
আপনার যদি একটি ব্লগ সাইট থাকে যেখানে প্রতিদিন অনেক ট্রাফিক আসে তাহলে আপনি আপনার Affiliate Marketing এর বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দিতে পারবেন। এভাবেও আপনি কমিশন পাবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার, কুয়োরাতে সাজেস্ট করা ইত্যাদির মাধ্যমেও মাঝেমধ্যে সেল হতে পারে। তবে এফিলিয়েটের জন্য সবচেয়ে কার্যকরি পদ্ধতি হলো ইউটিউব চ্যানেল।

No comments