ডিজিটাল মার্কেটিং এর ৩য় পর্ব।
[ ডিজিটাল মার্কেটিং এর ৩য় পর্ব। ১ম ও ২য় পর্বের লিঙ্ক নিচে দেয়া হলো ]
১. অনলাইনে ভিডিও দেখে বা লাইভ ক্লাস করে
ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা
ইউটিউব (Youtube)
ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এর ভান্ডার বলা যায় ইউটিউবকে। যেকোনো বিষয়ে শেখার অন্যতম একটি ই লার্নিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। আপনি সার্চ দিয়ে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সকল কিছু জানতে পারবেন।
ইউটিউবের মাধ্যমে আপনার পছন্দের নানা ধরনের কোর্স সমূহ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ঘরে বসে শিখতে পারবেন।
ওয়ান আওআর স্টাডি (1 Hour Study)
বাংলাদেশের অন্যতম একটি ই-লার্নিং এবং ফ্রি-লার্নিং প্লাটফর্ম হলো 1 Hour Study। ঘরে বসে পছন্দমতো সময়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে সম্পূর্ণ বাংলাভাষায় রচিত ভিডিও কোর্সগুলো দেখে নিতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট www.1hourstudy.com অথবা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন।
ডিজিটাল মার্কেটিং কোর্স ইংরেজি
ইউডেমি(Udemy)
বিশ্বব্যাপি জনপ্রিয় একটি ই লার্নিং প্লাটফর্ম হলো ইউডেমি। আপনি ঘরে বসেই নিজের পছন্দমতো সময়ে ইউডেমির লক্ষাধিক কোর্স এ অংশগ্রহণ করতে পারবেন। ইউডেমি তে ফ্রি এবং পেইড দুই ধরনের মাধ্যমে আপনি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হতে পারে ইউডেমি। আপনি যদি বিশ্বমানের ডিজিটাল মার্কেটিং শিখতে চান সেক্ষেত্রে শিখতে পারেন ইউডেমি থেকে।
কোর্সেরা (Coursera)
বিশ্বব্যাপি অন্যতম আরেকটি জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম হলো কোর্সেরা। বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদের জন্য লক্ষাধিক কোর্স নিয়ে হাজির হয় এই প্রতিষ্ঠানটি।এখানে ফ্রী এবং পেইড প্রায় দুই ধরণের কোর্স বিদ্যমান রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দের কোর্স করতে বেছে নিতে পারেন কোর্সেরাকে।
২. ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার
আজকাল সময়ের সাথে সাথে নতুন নতুন অল্প সময়ের মাথায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনি চাইলে অফলাইনেও ডিজিটাল মার্কেটিং সহ যেকোনো কোর্স করতে পারেন। তবে আমি আজ কোন ধরণের প্রতিষ্ঠানের নাম বলছি না ; বরং এমন কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আপনি খুব সহজের নিজের জন্য প্রয়োজনীয় অফলাইন প্রতিষ্ঠানটি খুজেঁ নিতে পারেন। তাই, দেরি না করে শুরু করি।
ইন্সট্রাক্টর এর পরিচিতি
কত বছর যাবৎ প্রতিষ্ঠানটি টিকে আছেন
প্রতিষ্ঠানের রেকর্ড
শিক্ষার্থীদের রিভিউ
প্রার্থীরা কোথায় অবস্থান করছে এবং কেমন কাজ করছে।
উক্ত প্রতিষ্ঠান থেকে কোর্স করলে তা ক্যারিয়ারে কেমন প্রভাব বিস্তার করবে।
উক্ত বৈশিষ্ট্যের আলোকে আপনি বেছে নিতে পারেন কোর্স করার জন্য আপনার পছন্দের প্রতিষ্ঠানকে। ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জেনে গেছেন।
সর্বোত্তম ডিজিটালবিপণন কোর্স কোনটি?
বর্তমান বিশ্বে সবাই আর্ন করতে চাই। কিভাবে সর্বোত্তম উপায়ে আর্ন করা যায় তা নিয়ে সবাই চেষ্টা করে যায়। কিন্তু আমদের জন্য কোন কোর্স টা ভালো হবে সেটা নির্ধারণ করতেই আমাদের সময় চলে যায়।
আমরা সন্দেহের মধ্যে থাকি কোন কোর্স আমাদের জন্য ভালো হবে। কোন কোর্স করলে আমরা ভালোভাবে শিখতে পারব, সহজে আর্নিং করতে পারব।
যেহেতু সর্বোত্তম কোর্স কোনটা সেই কথা বলা হয়েছে, সেহেতু আমরা দুইটি কোর্স এর কথা বলবো। প্রথমত “The Academy” কোর্স এর কথাই বলা যাক। The Academy কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন তা হলোঃ
1. Google Ad Management
2. FB & Instagram Ad Management
3. Search Engine Optimization / SEO
4. Graphic Design
5. Creating a Website With WordPress
6. Designing Websites With Elementor
7. Starting a Content Heavy Business With a Website
8. Starting a Lead Gen Business With a Website
9. Became an Elementor Expert
দ্বিতীয়ত, আপনি Career Track Program: A Complete Digital Marketing Course- Bohubrihi থেকে যা যা শিখতে পারবেন তা হলোঃ
1. Digital Marketing Foundation
2. Components of Digital Marketing
3. Facebook Marketing Tools (Organic)
4. Google Marketing Tools (Organic)
5. Facebook Ads
6. Google Ads
7. Discover More Social Platforms
8. Monetization Through Google, Facebook & YouTube
9. Content Marketing
10. SEO (Search Engine Optimization)
11. Email Marketing
12. Moving Forward
উপরের দুই কোর্স থেকে যেকোনো একটা কোর্স দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে পারেন। একজন সফল Marketer হতে হলে এর সকল বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে। তাহলেই আপনার সফলতা আসবে।

No comments