কিভাবে নিজেকে উন্নত করব ?
কিভাবে নিজেকে উন্নত করব ?
জীবনে সফল হতে সবাই চায়। তবে যারা নিজের কাজটা নিরলস ভাবে করেন, জীবনে তারাই অপেক্ষাকৃত দ্রুত গতিতে সাফল্য অর্জন করেন। কেউ সাফল্যের জন্য বছরের পর বছর চেষ্টা করে যান, কেউবা খুব সহজেই সফলতার সোনার হরিণের খোঁজ পান। আবার কেউ সাফল্যের জন্য পরিশ্রম না করে একঘেয়ে জীবনের ঘানি টানেন। সফলতা আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে।
আপনি যেমন আছেন তেমনই একজন দুর্দান্ত মানুষ, তবে প্রত্যেকেই আরও ভাল হতে চান। তবে হুট করেই কি নিজেকে বদলে ফেলা যায়? সকালে ঘুম থেকে উঠার পরেই কি আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন ? নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। মনে মনে যদি পরিবর্তন চান, তাহলে কখনই নিজেকে বদলে ফেলা যাবে না।
একটু সময় নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া বাড়ালেই কিন্তু , জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সর্বপ্রথম যে জিনিসটি পরিবর্তন করতে চান আগে তা নির্ধারণ করুন । মনে করুন, আগামী ছয় মাসের মধ্যে আপনি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। হুট করেই তো আর , কাল সকালেই আপনি ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না। আর উঠলেও পরশু দিন আবার ওঠার আগ্রহও চলে যেতে পারে।
সকালে ঘুম থেকে ওঠার পরে কী কী করবেন, তা ঠিক করুন। সারা দিনকে গুছিয়ে নিন। ইতিবাচক মনের মানুষদের খুঁজে বের করুন। একা একা নিজেকে পরিবর্তন করা বেশ কঠিন একটি কাজ। সমমনা মনের মানুষ বা বন্ধুদের খুঁজে বের করুন। তাঁদের সহায়তা নিন। যাঁরা নেতিবাচক কথা বলেন, তাঁদের এড়িয়ে চলুন।
আপনার যে কাজটি করতে ভালো লাগে, সেখানে সময় দিন। কীভাবে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া যায়, সেদিকে খেয়াল রাখুন। প্রতিদিন নিজেকে ১ % হলেও পরিবর্তন করুন বছরঘুরে দেখবেন আপনি নিজেকে ৩৬৫ ডিগ্রী কোণে পরিবর্তন করে ফেলেছেন।

No comments