অর্পানেটে



 [চলুন জেনে নিই কী ছিলো অর্পানেটে ]

আধুনিক ইন্টারনেটের আগে বিশ্বে সর্বপ্রথম ইন্টারনেটের সূত্রপাত হয়েছিলো অর্পানেটের মাধ্যমে। মূলত ইলেকট্রনিক কম্পিউটারের অগ্রগতির সাথে সাথে ইন্টারনেটের ইতিহাস শুরু হয়।
সেই সময় কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক লিওনার্ড ক্রাইনরক তার গবেষণাগার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে অর্পানেটের মাধ্যমে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট (এসআরআই) তে পাঠান।
অর্পানেট হলো ইন্টারনেটের মতো প্রথম নেটওয়ার্ক। এটি ভৌগলিক দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা শেয়ার করার জন্য ডেভেলপ করা হয়েছিলো। মজার বিষয় হলো, সেই সময় অর্পানেট ডেভেলপ করতে বিজ্ঞানীরা যেসব কমিউনিকেশন প্রটোকল তৈরি করেছিলেন তা আজকের দিনের ইন্টারনেটেও ব্যবহার হচ্ছে।
অর্পানেটের ইতিহাস
১৯৬০ এর দশকে অর্পানেট প্রতিষ্ঠিত হয়ে। যুক্তরাষ্ট্রের মিলিটারির দ্য অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (অর্পা) নামের একটি ব্র্যাঞ্চ এটি প্রতিষ্ঠা করে। সেই সময় এটি তৈরির উদ্দেশ্য ছিলো বিভিন্ন ইউনিভার্সিটির স্বল্পসংখ্যক কম্পিউটিং রিসার্চকে আরও কার্যকরীভাবে ব্যবহারের জন্য গবেষকদের সহায়তা করা।
অর্পানেটের আগে, যদি হার্ভাডের কোনো গবেষক স্টানফোর্ডের ডাটাবেজ অ্যাক্সেস করতে চাইতেন তাহলে তাকে সেখানে গিয়ে নিজেই ব্যবহার করে আসতে হতো। ‘প্যাকেট সুইচিং’ নামে নতুন কমিউনিকেশন প্রযুক্তি পরীক্ষায় অর্পানেট ব্যবহার করা হয়, যা ডাটাকে ছোট ‘প্যাকেটস’ হিসেবে ভেঙ্গে ফেলতো এবং ঐ নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন কম্পিউটার থেকে ডাটা অ্যাক্সেস করার সুযোগ দিতো।
অর্পানেটের মাধ্যমে গবেষকরা যা করতে পারতেন:
১।দূরের কম্পিউটারে লগইন করা
২।একজন থেকে একাধিক ব্যক্তির কাছে মেইল পাঠানো
৩।নেটওয়ার্কের মধ্যে ফাইল ট্রান্সফার ও সংরক্ষণ করা
নেটওয়ার্কস এর নেটওয়ার্ক
১৯৮৩ সালে অর্পানেট টিসিপি/আইপি প্রটোকল স্ট্যান্ডার্ড যুক্ত করে যা এটি এটিকে নেটওয়ার্কস এর নেটওয়ার্ক হিসেবে রূপ দেয় এবং প্রকৃত ইন্টারনেটের জন্ম হয়। কয়েক বছর পর, অর্পানেট স্তমিত হতে থাকে এবং আধুনিক ইন্টারনেট উন্নত হতে থাকে।
ইন্টারনেট বিপ্লব
আমাদের সেই সাধারণ সময়ে নিয়ে যায় যখন সোশ্যাল নেটওয়ার্ক, মোবাইল ফোন এবং বিশ্বের তথ্যের সাথে আনলিমিটেড অ্যাক্সেস কিছুই ছিলো না। এমনকি অর্পানেটের মাধ্যমে প্রথম মেসেজ পাঠানোর এক যুগ পর ঐ নেটওয়ার্কে মাত্র ২১৩টি কম্পিউটার যুক্ত ছিলো।
কয়েক দশক পর সেটি আমূল পরিবর্তন বা বিপ্লব এসেছে। আধুনিক ইন্টারনেটে এক দশমিক ৯৪ বিলিয়ন ওয়েবসাইট এবং চার দশমিক এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী যুক্ত। যা ডিজিটাল ইউনিভার্সে রূপান্তর হয়েছে।
আরও কয়েক দশক পরে অর্পানেট সম্পর্কে ভাবলে কেমন লাগবে, সেটি ধারণা করতে পারেন? আমার কাছে অবিশ্বাস্যই মনে হবে!

No comments

Powered by Blogger.