সাফল্য জীবনে কে না চায় ??
সাফল্য জীবনে কে না চায় ??? কারো কাছে সাফল্য নিজ থেকে এসেই ধরা দেয়, আবার অনেকে হাজার চেষ্টাতেও সাফল্যের সামান্যটুকুও খুঁজে পান না জীবনে। কারণ শুধু প্রচেষ্টা চালিয়ে গেলেই হবে না সৃষ্টিকর্তার সাহায্যেরও দরকার আছে।
চাইতে হবে কেবল মহান আল্লাহর কাছে।মানুষের জীবনে ভালো-মন্দ, সুখ-দুঃখ, বিপদ-আপদ যা কিছু হয়, সবই আল্লাহর তরফ থেকে। একটি গাছের পাতা পর্যন্ত তার হুকুমের বাইরে যেতে পারে না। এসব আমাদের অজানা নয়।
আল্লাহ বলেন, আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরন করব। আমার কাছে সমস্যার কথা বলো আমি সমাধান করব। আমার কাছে বিপদ হতে মুক্তি চাও আমি বিপদ দূর করে দিব। আমার কাছে বিচার দাও আমি বিচার করব।
জীবনে সফল হওয়ার জন্য তো অনেক কিছুই করলেন এবার না হয় মহান সৃষ্টিকর্তার কাছেই নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন , তার কাছেই সাহায্য প্রার্থনা করে দেখেন কি হয় ......... ভালো কিছুই অপেক্ষা করছে আপনার জন্য। তখন দেখবেন ব্যর্থতার শূন্যস্থানটা সফলতা এসে দখল করে নিয়েছে।

No comments