আপনার সম্পর্কে অনেক তথ্যই জানে গুগল

 


আপনার সম্পর্কে অনেক তথ্যই জানে গুগল

কি জেনে অবাক হচ্ছেন ??? অবাক হলেও সত্য কারণ , আপনি কি সার্চ করেন, আপনার কি পছন্দ আর আপনি কোন ওয়েবসাইটে যান, তা গুগলের অজানা নয়। কিন্তু আপনি হয়তো জানেন না যে "My Activity" তে জমে থাকা যে কোনো তথ্য মুছে দেয়ার সুযোগ আছে। কিভাবে এটি করা যায় তা কয়েকটি সহজ ধাপে বর্ণনা করা হলঃ-
প্রতিবার আপনি যখন গুগল সার্চ করেন তখন তারা এইসব তথ্য " My Activity " নামের এই সাইটে জড়ো করে রাখে। সেখানে আপনার যেতে হবে। এখন কথা হল সাইটটিতে যাবেন কিভাবে ???
https://myactivity.google.com/myactivity এই লিংক কে ক্লিক করলে খুব সহজেই ঢুকে যাবেন অথবা Google My Activity লিখে সার্চ করলেই চলে আসবে। পছন্দমতো নির্দিষ্ট কোনো পেইজ বা বিষয় মুছে দিতে
আপনি আপনার এক্টিভিটি সার্চ করতে পারেন অথবা কোনো সময়ের মধ্যে সব বা নির্দিষ্ট কিছু বিষয় মুছে দিতে পারেন।
ইউটিউবে আপনি কি সার্চ করেন , কি দেখেন তাও গুগল নজরে রাখে।কিন্তু এটিও সহজেই মুছে দেয়া যায়। Clear all search history & Clear all watch history তে গিয়ে এই কাজটি করতে পারেন।
https://myactivity.google.com/activitycontrols/youtube চাইলে এই লিংকে ঢুকেও দেখে আসতে পারেন।
গুগল শুধু আপনার বিষয়ে সব জানে তাই নয়, তারা এই তথ্য বিজ্ঞাপনদাতাদের দিয়ে থাকে। একারণেই আপনার Search History’র সাথে সম্পৃক্ত বিজ্ঞাপন দেখতে পান আপনি প্রায়ই। কিন্তু চিন্তার কিছু নেই বিজ্ঞাপনদাতাদের কাছে কি তথ্য যাচ্ছে তা আপনিও জানতে পারেন।
https://adssettings.google.com/authenticated লিংকে প্রবেশ করার পর Ads Personalization off করে দিলে গুগলের কাছে থাকা আপনার তথ্যের ভিত্তিতে আর কোনো বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন না।
আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, তাহলে একটি টাইমলাইন ফাংশনের মাধ্যমে আপনি ফোন বা ট্যাবলেট নিয়ে কোথায় কোথায় গিয়েছেন তার একটি তালিকা তৈরী করে রাখে গুগল।
https://timeline.google.com/maps/timeline? গুগল Maps থেকে এই তথ্য মুছে দিতে আপনার এই পেইজে যেতে হবে। Location tracking off করে সম্পূর্ণ History বা একটি বিশেষ দিন বা নির্দিষ্ট সময়ের তথ্য মুছে দিতে পারেন আপনি।

No comments

Powered by Blogger.