পিপীলিকা সার্চ ইঞ্জিন
পিপীলিকা সার্চ ইঞ্জিন
পরিচয়
পিপীলিকা শব্দটির দ্বারা আমরা সহজেই বুঝতে পারি এটি বাংলাদেশি কোন শব্দ সাথে যদি সার্চ ইঞ্জিন যুক্ত করা হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারব এটি বাংলাদেশি কোন সার্চ ইঞ্জিন। যা বাংলাদেশ থেকে তৈরিকৃত একটি ইন্টারনেট ভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন।১৩ এপ্রিল ২০১৩ সালে যা অনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। যেখানে আমরা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই তথ্য সংগ্রহের সুযোগ পেয়ে থাকি।সিলেট শাহজালাল বিঞ্জান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রকৌশলি বিভাগের মুহাম্মাদ জাফর ইকবাল স্যারের তত্ত্বাবধানে এবং সহোযোগী অধ্যাপক মোহাম্মাদ রুহুল আমিনের নেতৃত্বে এক দল শিক্ষার্থীদের সাথে নিয়ে যাত্রা শুরু করে আমাদের সর্ব প্রথম অনুসন্ধান ইঞ্জিনটি যেখানে সহযোগীতায় ছিল গ্রামীনফোন আইটি।
সার্চ ইঞ্জিন সুবিধা সমূহ
পিপীলিকা সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্য কোষ এ চার ধরনের অংশ থেকে তথ্য সংগ্রহ এবং উত্থাপন করে থাকে। যার মাধ্যমে আমরা তথ্য গ্রহনের সুবিধা সমূহ পেয়ে থাকি। ভুল বানান সংশোধনের জন্য এখনে নিজস্ব বাংলা অভিধান রয়েছে। এখানে ব্যবহারকারীদের জন্য শ্রেনীবদ্ধ চাকরী অনুসন্ধানের সুবিধা রয়েছে যা এক অনন্য সংযোজন।
নিজস্ব কিছু মতামত
পিলীলিকা সার্চ ইঞ্জিন যা আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন, তথ্যটি সবার সাথে উপস্থাপন করতে নিজের উপর যেমন গর্ব হচ্ছে, সেই সাথে অনেক টা দুঃখ প্রকাশ করতেও বাধ্য হচ্ছি। আমরা অনেকেই বাংলাশের নাগরিক হয়েও জানি না আমাদের নিজস্ব কোন সার্চ ইঞ্জিন আছে। যারা এই সার্চ ইঞ্জিন সর্ম্পকে জানেন না তারা হয়ত বলতে পারেন, বিষয়টা প্রচার করার দিকটার অভাব রয়েছে যার কারনে আমরা জানি না। তাদের বলতে চাচ্ছি, আমরা সবাই প্রত্যহ বিভিন্ন বিষয় সার্চ করি কোন দিন কি একটি বারের জন্য কি মনে হয় নি আমাদের কোন সার্চ ইঞ্জিন আছে কি না? অন্য দিকে বাইডু চীনা সার্চ ইঞ্জিন যা সারা পৃথিবীতে ২য় বৃহত্তম সার্চ ইঞ্জিন যা ২০০৭ সালে তার যাত্রা শুরু করে। একটু চিন্তা করলেই আমরা বুজতে পারব কেন তারা এত সফল, তার সফল কারন তাদের পাশে চীনা নাগরিক দের পূর্ন সর্মথন আছে যা তাদের ব্যবসায়ীক এবং বিশ্ব পর্যায়ে উচ্চ এক মাত্রায় নিয়ে গেছে। আশা আর ভরসা নিয়েই বুক বাধে মানুষ, আমাদের দেশের ও সার্চ ইঞ্জিন বিশ্ব মানের হবে এবং বিশ্বে নিজ দেশের পরিচয় বহন করে।

No comments